
নিজস্ব প্রতিবেদক
দেশের
কৃষি গবেষণা খাতের ১২টি প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানীদের নিয়ে
নার্স সায়েন্টিস্টস
এসোসিয়েশন অব বাংলাদেশ (নার্সসাব)
গঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা
ইন্সটিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. মোঃ মসিউর রহমানকে আহ্বায়ক এবং বাংলাদেশ পাট গবেষণা
ইন্সটিটিউশনের (বিজেআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আল-মামুনকে সদস্য সচিব
করে ৩৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী, সম্প্রতি
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত সাধারণ পর্ষদের সভায়, নার্সভূক্ত বিভিন্ন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের উপস্থিতিতে সর্বসম্মত প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে
নার্সসাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। নার্সভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো--বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা
গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট,
বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
কমিটির
অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক
যথাক্রমে ড. মোঃ গোলাম মাহবুব (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা-বিএআরসি); এইচ এম সাইফুল্লাহ আজাদ
(প্রধান বৈজ্ঞানিক
কর্মকর্তা -তুলা উন্নয়ন বোর্ড), ড. এ কে
এম রাশেদুল ইসলাম (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা -বিএসআরআই), ড. ছাদেক আহমেদ
(প্রধান বৈজ্ঞানিক
কর্মকর্তা -বিএলআরআই), ড. মোঃ গোলাম
কিবরিয়া ভূঁইয়া (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা-বিআরআরআই), ড. মো. মোস্তফা
খান (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(বিডাব্লিউএমআরআই)। কার্যনির্বাহী সদস্যরা হলেন-ব্রি’র মুখ্য বৈজ্ঞানিক
কর্মকর্তা ড. মো: ইব্রাহিম,বিএআরসি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ মো: মনির হোসেন,
বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আলমগীর হোসেন, বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ড. মো: হাবিবুর রহমান, বিএআরসি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফরিদুল আলম, মৎস্য গবেষণা
ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আমিরুল ইসলাম, বারি’র প্রধান বৈজ্ঞানিক
কর্মকর্তা ড. মোহা: মাসুদুল হক, বিজেআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এসএম মনিরুজ্জামান, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
ড. মো: মাহবুবুল আলম তরফদার ও ড. মোহাম্মদ
আশিকুর রহমান বিএলআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেব ও ড. রাকিবুল
হাসান, এসআরডিআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: ফারুক হোসেন, বিজেআরআই-এর প্রধান
বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কামারুজ্জামান, বাংলাদেশ বন গবেষনা ইন্সটিটিউটের বিভাগীয় কর্মকর্তা
ড. মো: আহসানুর রহমান, বিনার প্রধান বৈজ্ঞানিক
কর্মকর্তা ড. মো: মমতাজ আলী, বিজেআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুইটি শাহিনুর,
বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ রেজওয়ান মোল্লা, সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের
ড. মো: মুনির হোসেন, বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু তৈয়ব মুহাম্মদ হাসানুজ্জামান,
সুগারক্রপের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শামসুল আরেফীন, এসআরডিআই-এর ঊর্ধ্বতন
বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: বাবুল হোসেন, ব্রি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ড. হাবিবুর রহমান
মুকুল, বিএলআরআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ড. মো: আশাদুল আলম, ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ
ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. মো: জহির উল্লাহ, এসআরডিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা
ড. মো: নূরুল হুদা আল মামুন, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. মো:
শরীফুল ইসলাম, গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. মোহাম্মদ রেজাউল
কবীর এবং বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. ফারুক
আহমেদ।
এদিকে,
১০ ডিসেম্বর বিএআরসিতে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর নবগঠিত নেতৃবৃন্দের
সঙ্গে নার্স সায়েন্টিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (নার্সসাব)-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ
কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২ অনুযায়ী জাতীয় কৃষি গবেষণা সিস্টেম-এর আওতাভুক্ত ১৪টি
গবেষণা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ফসল, গবাদিপশু, হাঁস-মুরগি, মাৎস্য ও অন্যান্য উপখাতে
উদ্ভাবনী প্রযুক্তি, উচ্চ ফলনশীল জাত এবং আধুনিক কৃষি সমাধান উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা
এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। উক্ত ১৪টি গবেষণা প্রতিষ্ঠান ও বারটানের বিজ্ঞানীদের
মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান-বিনিময়, পেশাগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের
লক্ষ্যে ২৮ অক্টোবর ২০২৫
তারিখে “এনএআরএস সায়েন্টিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (নার্সসাব)”
প্রতিষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিজ্ঞানীদের পক্ষ থেকে এ্যাব-এর সিনিয়র নেতৃবৃন্দের নিকট কৃষি গবেষণা সিস্টেমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি যৌক্তিক দাবি উপস্থাপন করা হয় এবং এ সকল দাবি বাস্তবায়নে তাদের সহযোগীতা ও সমর্থন কামনা করা হয়। নার্সসাব-এর সদস্য-সচিব ড. মো. আল-মামুন, এর সঞ্চালনায় সভায় এ্যাব-এর আহবায়ক ড. কামরুজ্জামান কায়সার প্রধান অতিথির বক্তব্যে দেশের কৃষি গবেষণা ও বিজ্ঞানীদের সার্বিক কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া বক্তব্য প্রদান করেন এ্যাব-এর সদস্য-সচিব শাহাদত হোসেন বিপ্লব, যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন চঞ্চল, ড. শফিকুল ইসলাম শফিক, অধ্যাপক আবুল বাশার এবং সদস্য (দপ্তর) অধ্যাপক জমশেদ আলম।